আমাদের মাঝে যেন অহংকার না আসে।
ভাবনা ও প্রবন্ধ · ৮ মার্চ ২০২৪

আমাদের মাঝে যেন অহংকার না আসে।

পৃথিবীর বা মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদের যতটুকু অর্জন তার কোনটিই শুধু আমাদের নিজের যোগ্যতা দিয়ে হয় না।

এ অর্জনের পিছনে কাজ করে আমাদের বংশগতি, জৈবিক গঠন, আর্থসামাজিক এবং পরিবেশ সংশ্লিষ্ট অসংখ্য প্রভাবক। যে সকল প্রভাবকের অধিকাংশই আমাদের হাতে নেই।

আমরা আমাদের চেষ্টায় শুধু কিছু প্রভাবকে পরিবর্তন আনতে পারি। বাকি প্রভাবকগুলোর জন্য প্রার্থনা করা ছাড়া আমাদের হাতে কোন উপায় থাকে না।

আমি যদি নিজের চেষ্টায় অনেক সম্পদ গড়তে পারি, তা যেন অন্যকে ব্যর্থ ভাবার কারণ না হয়। হয়ত তার যাত্রাপথ আমার মত তুলনামূলক মসৃণ ছিল না।

আমি যদি নিজের চেষ্টায় জ্ঞান অর্জন করতে পারি, তা যেন অন্যকে ছোট করার উপলক্ষ না হয়। হয়ত সে যথেষ্ট চেষ্টা করা সুযোগ বা ধাক্কা পায় নি।

আমি যদি নামাজে বিনয়ী হতে পারি, তা যেন নিজেকে অনেক বড় মুত্তাকী ভাবার কারণ না হয়ে দাঁড়ায়। হয়ত অন্যরা জীবনে শতসহস্র কাঠিন্যে একাগ্রতা অর্জনের সুযোগ এখনও পাচ্ছে না।

পৃথিবী একটি পরীক্ষাক্ষেত্র । তাই সবাইকে সমান রিজিক দেয়া হয় নি।

সুতরাং, আমাকে যা দেয়া হয়েছে তা নিয়ে যেন অহংকার না আসে।

অন্যান্য
আরও পড়ুন

একই বিষয়ে আরও লেখা

ট্রান্সসেক্সুয়েলিজম কি একটি জেনেটিক রোগ?
চিকিৎসা ও গবেষণা · ৮ মার্চ ২০২৪

ট্রান্সসেক্সুয়েলিজম কি একটি জেনেটিক রোগ?

এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনার আগে আসুন জানি ‘রোগ’ কি? এমন একটি সময় আমরা পার করছি যখন আমাদের প্রতিটি কমন সেন্স শব্দ নিয়ে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ছে। যেমন, ‘রোগ’ কি? আমরা…

হ্রদের পাশে ঘর
ভাবনা ও প্রবন্ধ · ২৪ ফেব্রুয়ারি ২০২৪

হ্রদের পাশে ঘর

কাপ্তাই লেইকের একটা রিসোর্টে ফ্যামিলি সহ ঘুরতে গিয়েছিলাম। ছবিটা রিসোর্টের একটি কটেজের ব্যালকনি থেকে তোলা। এই ধরনের ভ্রমনের অনুভূতি ঠিক ছবিতে তুলে আনা সম্ভব হয় না। সারাদিনের ক্লান্তিকর সফর শেষে যখন কটেজের…

মানুষের ইউনিক বৈশিষ্ট্য – অ্যাবস্ট্রাক্ট চিন্তা করার ক্ষমতা
মন ও মস্তিষ্ক · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

মানুষের ইউনিক বৈশিষ্ট্য – অ্যাবস্ট্রাক্ট চিন্তা করার ক্ষমতা

পোস্টটা একটু বড়। আমি চেষ্টা করেছি, মানুষের অ্যাবস্ট্রাক্ট চিন্তা করার ক্ষমতা কেন ইউনিক এবং নন-কমপিউটেবল তা সংক্ষেপে ও সহজবোধ্যভাবে ব্যাখ্যা করার জন্য। এটি করতে গিয়ে প্রথমে ব্যাখ্যা করেছি পরিসংখ্যানে ‘ওয়েইট’ দেয়া মানে…