এতিম নামাজ
সাহিত্য ও রিভিউ · ৩০ সেপ্টেম্বর ২০২৩

এতিম নামাজ

ঘুরে ফিরে এলো রমজান মাস রাখছে সকলে রোজা
ঘুরে ঘুরে চা’য় ফরজ নামাজ করছে সকলে কাজা।
আমি কি এমনই এতিম অনাথ এতই তোমার বোঝা?
আমাতে কি নেই খোদার আদেশ নেই কি আমাতে জাঝা?
আমি কি শুধুই জুমার দিনের হাজিরা দেবার খাতা?
কলমা নামাজ যাকাত ও হজ্ব সবাই তোমার ত্রাতা।

শুধু রোজা রেখে স্রষ্টা পাইবে তাই কি হবার কথা?
তবে শুধু কেনো না খেয়ে থাকার এই আয়োজন তথা?
পেরেছো কি তুমি ছাড়িতে মিথ্যা, সুদ, ঘুষ, দূর্ণীতি?
পেরেছো কি মেধা মনন গড়তে, ছাড়তে সজন প্রীতি?
রোজা নাতো শুধু সারাদিন ধরে উপোষ থাকার রীতি,
অলসতা আর অহংকারের আজিকেই টানো ইতি।
আসুক সে বোধ, সব রোজাদার ঘুম থেকে যেন্ জাগে
স্রষ্টার তরে নিজেকে বিলীন করিতে নামাজ আগে,
ছুটে ছুটে চলো মসজিদ পানে জামাত হয়নি কাজা,
সিজদায় লুটে ক্ষমা চেয়ে দেখো পূর্ণতা পাবে রোজা।

….

সাঈদ
২৩.০৪.২০২২
রাতের দ্বিতীয় প্রহর

কবিতা ও ছড়া
আরও পড়ুন

একই বিষয়ে আরও লেখা

সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প
সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প

মো: আবদুল্লাহ সাঈদ খান পেশা- চিকিৎসক আমার জন্ম একটি মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম পরিবারে। যদিও আমার পিতা প্রাতিষ্ঠানিক ভাবে আলেম ছিলেন না তিনি ইসলাম সম্পর্কে স্বেচ্ছায় অনেক বিস্তারিত পড়ালেখা করেছিলেন। তার প্রভাবে আমাদের…

#বুকরিভিউ: “বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর”এবং “সন্তান: স্বপ্নের পরিচর্যা”
সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

#বুকরিভিউ: “বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর”এবং “সন্তান: স্বপ্নের পরিচর্যা”

লেখক: মির্জা ইয়াওয়ার বেগ অনুবাদ ও প্রকাশ: সিয়ান পাবলিকেশন প্রথমে বলছি ‘বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর” বইটি নিয়ে। মাত্র ৭৩ পৃষ্ঠার বইটি চমৎকার কিছু কথার সংযোজন। যারা বিয়ে করবেন এবং যারা করে ফেলেছেন,…

#বুক রিভিউ: রাফান আহমেদের বিশ্বাসের যৌক্তিকতা
সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

#বুক রিভিউ: রাফান আহমেদের বিশ্বাসের যৌক্তিকতা

অল্প কিছু পাতায় বিশ্বাসের সপক্ষে বেশ কিছু কারণ চলে এসেছে। যারা আস্তিকতা-নাস্তিকতা নিয়ে বিভিন্ন বিষয় পড়েছেন তারা জানেন আস্তিকতার পক্ষে বেশ কিছু পরোক্ষ সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তগুলো এসেছে বিজ্ঞান ও দর্শনের বিস্তারিত…