#বুকরিভিউ: “বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর”এবং “সন্তান: স্বপ্নের পরিচর্যা”
সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

#বুকরিভিউ: “বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর”এবং “সন্তান: স্বপ্নের পরিচর্যা”

    লেখক: মির্জা ইয়াওয়ার বেগ

    অনুবাদ ও প্রকাশ: সিয়ান পাবলিকেশন

    প্রথমে বলছি ‘বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর” বইটি নিয়ে। মাত্র ৭৩ পৃষ্ঠার বইটি চমৎকার কিছু কথার সংযোজন। যারা বিয়ে করবেন এবং যারা করে ফেলেছেন, সবার জন্যই বইটি সমানভাবে প্রযোজ্য।

    মানুষের একটা স্বভাব হলো কোন একটি কাজ নিয়মিত করতে থাকলে বা নতুন একটি পরিবেশে নিয়মিত যেতে থাকলে উক্ত কাজ বা পরিবেশে সে নিজেকে সমন্বয় করে নেয়। প্রথম দিকে কাজ শুরুর আনন্দ বা পরিবেশের সৌন্দর্য্য চোখে পড়লেও  একসময় উক্ত পরিবেশের বা কাজের খুঁটিনাটি তার চোখে আর ধরা পড়ে না। পারিবারিক জীবনের শুরুতে যে আনন্দটা থাকে, কাজের চাপে সেটি একসময় স্তিমিত হয়ে যায়। ফলে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচরনে নতুনত্বের আনন্দ হারিয়ে যায়।

    কিন্তু, স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মানবোধ এবং আত্ম-সমালোচনার পাশাপাশি ছোটখাটো কিছু বিষয়ের মাধ্যমে পরস্পরকে খুশী রাখার চেষ্টা করা যায় তাহলে উক্ত সম্পর্কটি অত্যন্ত দিনে দিনে আরও সুন্দর ও শক্ত হয়ে ওঠে।

    আর বিয়ে করার আগেই যদি কেমন ছেলে বা মেয়েকে জীবনসঙ্গি হিসেবে বেছে নিচ্ছি, কেমন পরিবারের সাথে সম্পর্ক গড়ছি, (মেয়েদের ক্ষেত্রে) যৌথ পরিবারে মানিয়ে নিতে পারবো না একক পরিবারে থাকতে চাই ইত্যাদি বিষয়গুলো যদি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেয়া যায় তাহলে সম্পর্কটা সুদৃঢ় হওয়ার সম্ভাবনা বাড়ে।

    এ ধরনের সুন্দর সুন্দর কিছু কথা সম্বলিত বইটি প্রতিটি ছেলে বা মেয়ে, স্বামী বা স্ত্রী-র বারবার পড়া দরকার বলে মনে হয়েছে।    

    “সন্তান: স্বপ্নের পরিচর্যা”

    এই বইটিও ইউনিক। আপনি আপনার সন্তানের জন্য দুনিয়ার ধনসম্পদ করে দিয়ে তাকে বিপথে যাওয়ার পথ করে দিবেন না ছোট বেলা থেকেই পরিশ্রম করতে শেখাবেন? আপনার সন্তানের মনে তার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রধান অনুকরণীয় আদর্শ ও মহান নেতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে পরিচয়টা কিভাবে করিয়ে দেবেন?

    এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন ৯৬ পৃষ্ঠার ছোট্ট এই পুস্তিকাটিতে। এই বইটিও প্রত্যেক বাবা-মার অন্তত একবার পড়া জরুরী। 





    বুক রিভিউ
    আরও পড়ুন

    একই বিষয়ে আরও লেখা

    সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প
    সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

    সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প

    মো: আবদুল্লাহ সাঈদ খান পেশা- চিকিৎসক আমার জন্ম একটি মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম পরিবারে। যদিও আমার পিতা প্রাতিষ্ঠানিক ভাবে আলেম ছিলেন না তিনি ইসলাম সম্পর্কে স্বেচ্ছায় অনেক বিস্তারিত পড়ালেখা করেছিলেন। তার প্রভাবে আমাদের…

    #বুক রিভিউ: রাফান আহমেদের বিশ্বাসের যৌক্তিকতা
    সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

    #বুক রিভিউ: রাফান আহমেদের বিশ্বাসের যৌক্তিকতা

    অল্প কিছু পাতায় বিশ্বাসের সপক্ষে বেশ কিছু কারণ চলে এসেছে। যারা আস্তিকতা-নাস্তিকতা নিয়ে বিভিন্ন বিষয় পড়েছেন তারা জানেন আস্তিকতার পক্ষে বেশ কিছু পরোক্ষ সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তগুলো এসেছে বিজ্ঞান ও দর্শনের বিস্তারিত…

    #বুক রিভিউ: আরিফুল ইসলাম-এর ‘আর্গুমেন্টস অব আরজু’
    সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

    #বুক রিভিউ: আরিফুল ইসলাম-এর ‘আর্গুমেন্টস অব আরজু’

    আমি জীবনে উপন্যাস পড়েছি খুব কম। ইন ফ্যাক্ট ছোটবেলা থেকে কয়টা ফিকশন পড়েছি তা হয়ত হাতে গোনা যাবে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে যে নতুন লেখনশৈলীকে জনপ্রিয় করেছেন তার একটি সুবিধে হল খুব…