ভাল আছি
সাহিত্য ও রিভিউ · ২ অক্টোবর ২০২৩

ভাল আছি

ভালো আছি,

যখন রাস্তায় জুতো পড়ে বেরোলে দেখি একজন আমারই মত মানুষ

খালি পায়ে হাটছে…

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি,

যখন ধানমন্ডি এক নাম্বার রোডে দেখি আমারই মত একজন মানুষ

শুধুই অস্থি:সার মজ্জ্বা…

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি

যখন ফার্মগেট ফ্লাইওভারে উঠতে গিয়ে দেখি আমারই মত মানুষ

গোদরোগ; হাত পেতে আছে…

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি

যখন  দাড়িপাকা একজন আমারই মত মানুষকে দেখি

রিকশা চালাচ্ছে….

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি,

যখন দেখি মা তার শিশুটিকে কাছে রেখে শুয়ে আছে

ফুটপাথে….

তখন বুঝতে পারি…

ভালো আছি।

ভালো আছি,

যখন দেখি ক্ষুধার্ত একটি শিশু…

আমাদের মতই রক্তমাংসের মানুষ..

ডাস্টবিন থেকে কুড়িয়ে উচ্ছিষ্ট খাচ্ছে…

তখন….

……..

……..

চোখের পানি ধরে রাখতে পারি না…

নিজের অস্তিত্বের উপর রাগ হয়

কাউকে হাসতে দেখলে গা জ্বালা করে

রাস্তার গাড়ি গুলো দেখলে রক্ত হয়ে গরম হয়ে উঠে

ক্ষমতাসীন লোভী অমানুষগুলোকে ধিক্কার জানাই

পৃথিবীকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি

দারিদ্রতামুক্ত আদর্শ সমাজ গড়ার শপথ নেই

আর বুঝতে পারি..

আমার ভালো থাকার একটা উদ্দেশ্য আছে।

কবিতা ও ছড়া
আরও পড়ুন

একই বিষয়ে আরও লেখা

সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প
সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প

মো: আবদুল্লাহ সাঈদ খান পেশা- চিকিৎসক আমার জন্ম একটি মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম পরিবারে। যদিও আমার পিতা প্রাতিষ্ঠানিক ভাবে আলেম ছিলেন না তিনি ইসলাম সম্পর্কে স্বেচ্ছায় অনেক বিস্তারিত পড়ালেখা করেছিলেন। তার প্রভাবে আমাদের…

#বুকরিভিউ: “বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর”এবং “সন্তান: স্বপ্নের পরিচর্যা”
সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

#বুকরিভিউ: “বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর”এবং “সন্তান: স্বপ্নের পরিচর্যা”

লেখক: মির্জা ইয়াওয়ার বেগ অনুবাদ ও প্রকাশ: সিয়ান পাবলিকেশন প্রথমে বলছি ‘বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর” বইটি নিয়ে। মাত্র ৭৩ পৃষ্ঠার বইটি চমৎকার কিছু কথার সংযোজন। যারা বিয়ে করবেন এবং যারা করে ফেলেছেন,…

#বুক রিভিউ: রাফান আহমেদের বিশ্বাসের যৌক্তিকতা
সাহিত্য ও রিভিউ · ১৭ ফেব্রুয়ারি ২০২৪

#বুক রিভিউ: রাফান আহমেদের বিশ্বাসের যৌক্তিকতা

অল্প কিছু পাতায় বিশ্বাসের সপক্ষে বেশ কিছু কারণ চলে এসেছে। যারা আস্তিকতা-নাস্তিকতা নিয়ে বিভিন্ন বিষয় পড়েছেন তারা জানেন আস্তিকতার পক্ষে বেশ কিছু পরোক্ষ সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তগুলো এসেছে বিজ্ঞান ও দর্শনের বিস্তারিত…